বাংলাদেশে স্বাস্থ্যমত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিচ্ছন্নতার ঘাটতির কারণে বছরে ৪২০ কোটি ডলার ক্ষতি হয়। এই অর্থ বাংলাদেশের জিডিপির ৬ দশমিক ৩ শতাংশের সমান। পয়ঃনিষ্কাশনের সঙ্গে শিশুর ডায়রিয়া ও খর্বকায়ত্বের সরাসরি সম্পর্ক রয়েছে। অনুন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে ডায়রিয়া, অন্ত্রের প্রদাহ ও কৃমির মতো সমস্যা দেখা দেয়। সরকার এই অবস্থা দূরীকরণে নিজস্ব অর্থায়নের মাধ্যমে শহরে ও গ্রামে পাবলিক টয়লেট নির্মাণ করে যাচ্ছে। কিন্তু জনসচেতনতা ও আমাদের যত্নের অভাবে পাবলিক টয়লেট গুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

একই ভাবে গুলিশাখালী গ্রামের আট নং ওয়ার্ডের সুন্দরবন বাজারের পাবলিক টয়লেটটি বহু বছর যাবৎ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিলো।

দাতব্য সংগঠন “তালুকদার আম্বিয়া ফাউন্ডেশনের” এর নিজস্ব অর্থায়নে টয়লেটটি সংস্কারকরনের মাধ্যমে পুনঃরায় ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে প্রচরনা চালিয়ে যাচ্ছে। সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত এই দারিদ্র পীড়িত এলাকায় সংগঠনটি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে।

নাগরিক সমাজের সকলকে সঙ্গে নিয়ে কাজ করে এই সংগঠনটি। বিভিন্ন সেবায় কমিউনিটির সদস্যদের সম্পৃক্ত করা, তাদের মধ্যে এসবকে নিজেদের মনে করার উপলব্ধি এনে দেওয়া, সামাজিক পরিবর্তন এবং পলিসি পরিবর্তনে তারা যেন সোচ্চার হন সে লক্ষ্যে তালুকদার আম্বিয়া ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

আমাদের ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক সংগঠন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অনেক গুলো প্রজেক্ট সঠিক ভাবে সম্পন্ন করতে পেরেছি।

চাইলে আপনি ও আমাদের সাথে সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করতে পারেন। হতে পারেন সংগঠনের একজন সদস্য।

ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য আল্লাহর কাছে সুস্থতার দোয়া চাই যাতে করে এই ফাউন্ডেশনের সকল সদস্য মানবিক সকল কাজে পাশে থাকতে পারে।

ফাউন্ডেশন সম্পর্কে জানতে:

ফাউন্ডেশনের করা ১ম উপহারের ভিডিও:

🔖 আমাদের কাছে সাহায্য পাঠানোর ঠিকানা-
যোগাযোগঃ সুন্দরবন বাজার, গুলিশাখালী, মোড়েলগঞ্জ, বাগেরহাট।
বিকাশ, রকেট, নগদ পার্সোনাল নাম্বারঃ +8801773403768
ইমেইলঃ talukderambiafoundation@gmail.com

Specially Thanks to Our All of Members.
🔔 Subscribe our Channel.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
তালুকদার আম্বিয়া ফাউন্ডেশন হচ্ছে একটি সাহায্যকারী এবং অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান।

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
• Website
• https://www.tafbd.wordpress.com
• • Facebook
https://www.facebook.com/talukderambiafoundation
• •Youtube https://www.youtube.com/channel/UCjFuhM5hF31VC1hKxT3sl9A

📣 Thanks for collaborating with the Talukder Ambia Foundation.

talukderambiafoundation #তালুকদারআম্বিয়াফাউন্ডেশন #Social #Organisations #Welfare #Aid #Help #human #Poor #শিক্ষা #সাহায্য #সহায়তা #সাদাকা #দান #অনুদান #এতিম #নওমুসলিম #বিধবা #পথশিশু #বৃদ্ধ #গৃহহীন #বন্যার্ত #বস্ত্র #সৎকাজ #ঘরপ্রজেক্ট #ইত্যাদি